ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার ১০ তলার সামনে ঘটে এই দুর্ঘটনা। নিহত আব্দুস সালাম (৬০) কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে। নিহত সালাম বাইসাইকেলে চড়ে কাঠাল থেকে বাজারের রাস্তায় উঠতেই সড়কে দ্রুত ছুটে আসা মাটি কাটাঁ ট্রাকটার তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে ইজি বাইকে করে উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় সবুজ আলী জানান, সকাল ৯টার দিকে বৃদ্ধ লোকটি বাইসাইকেলে কাঠাল বাগান মোড় থেকে রাস্তায় উঠার সাথে সাথে বাজারের ভেতর থেকে দ্রুত গতিতে আসা মাটি কাটা ট্রাকটর তাকে চাপা দেয়। ট্রাকটরটি মেইন বাস স্ট্যান্ড এর দিকে যাচ্ছিল। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।

ads
ads
ads

Our Facebook Page

↑